গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

জনসেবা সেন্টার খোলার ঘোষণা রংপুর-৪ আসনের জাতীয় সংসদ প্রার্থী আখতারের

আখতার হোসেন


জনসাধারণের জন্য জনসেবা সেন্টার খোলার ঘোষণা রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামে নির্বাচনি উঠান বৈঠকে তিনি একথা বলেন। 

তিনি বলেন, আমরা দরিদ্র এলাকার মানুষ। অনেকে চিকিৎসার জন্য ঢাকায় যায়। যাওয়ার পরে অনেকে জানেন না, চিকিৎসা কোথায় করাবে। কোন ডাক্তারকে দেখাবে। কোনকিছু না জানার কারণে অনেক দালাল চলে এসে ওই গরীব মানুষটাকে নিয়ে গিয়ে কিছু ফাউ ফাউ টেস্ট করায়। এসব টেস্ট করার ফলে ওই গরীব রোগীটা সঠিক চিকিৎসা পায়না। টাকাও নষ্ট হয়। এসব মানুষেরা আইনগত সমস্যায় পড়ে, প্রশাসনিক বিপদে পড়ে, চিকিৎসা নিতে গিয়ে বিপদে পড়ে। 

আল্লাহ যদি আমাকে শাপলা কলি মার্কায় কবুল করে তাহলে ঢাকায় একটি জনসেবা সেন্টার খোলা হবে। সেখানে দায়িত্বে থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব বিপদের সময় আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি।

আখতার হোসেন বলেন, কেউ যদি ঢাকায় গিয়ে বিপদে না পড়ে সেজন্য তার সঙ্গে আমাদের একটি ছেলে থাকবে। তিনি তার যাবতীয় কাজ করে দেবে। আমাদের এই উদ্যোগ তার জন্য অনেক উপকার হবে। শাড়ি-লুঙ্গির চেয়ে অনেক উপকারী। আর এসব কাজে কাউকে একটি টাকাও খরচ করতে হবে না। আমরা বিনামূল্যে এসব সেবা  দেব।

এসময় উপস্থিত ছিলেন জেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী মোস্তাকিন বিল্লাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন জামায়াতের আমির মামুনুর রশিদ, সেক্রেটারী মুশফিকুর রহমান, সমাজসেবক ডা. একরামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


আরও খবর