গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

পীরগাছায় অপরিকল্পিতভাবে পানি সেচে কৃষকের ধানক্ষেত বিনষ্ট

অপরিকল্পিতভাবে পানি সেচ

রংপুরের পীরগাছায় অপরিকল্পিতভাবে পানি সেচ দেওয়ায় এক কৃষকের ধানক্ষেত বিনষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের অচিনা গাছ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক আরিফ মোল্লা।

লিখিত অভিযোগে জানা যায়, পীরগাছা ইউনিয়নের ছোটপানিয়া গ্রামের বাবলু মোল্লার ছেলে আরিফ মোল্লা ৮৮ শতক জমি লীজ নিয়ে চাষাবাদ করেন। সম্প্রতি ওই জমিতে তিনি রোপা আমন ধানের চারা রোপণ করেন। অভিযোগ অনুযায়ী, একই এলাকার কছির উদ্দিনের ছেলে হারুন মিয়া ও কমল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র রাতের আঁধারে শ্যালো মেশিনের মাধ্যমে তাদের পুকুরের পানি আরিফের জমিতে প্রবাহিত করেন। এতে জমিতে অতিরিক্ত পানি জমে ধানের চারা উপড়ে যায় এবং ব্যাপক ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।

আরিফ মোল্লা জানান, বিষয়টি জানতে পেরে তিনি হারুন মিয়া ও সুমন চন্দ্রকে অবহিত করলে তারা একে অপরকে দোষারোপ করতে থাকেন। এতে করে ক্ষতিপূরণ বা সমাধান কোনোটিই মেলেনি। পরে বাধ্য হয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হন।

অভিযুক্তদের মধ্যে সুমন চন্দ্রের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। হারুন মিয়ার বক্তব্যও জানা যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আরও খবর