গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

এলাকার সন্তান হিসেবে ভোট চেয়ে কাঁদলেন ও কাঁদালেন জাপা প্রার্থী শাহ মাহবুবার

শাহ মাহবুবার

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পীরগাছার সন্তান হিসেবে ভোট চেয়ে আবেগঘন বক্তব্যে কাঁদলেন এবং কাঁদালেন উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে পীরগাছা উপজেলা জাতীয় পার্টির কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত নির্বাচনী শেষ জনসভায় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি ও উপস্থিত সবাই। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আমার মরহুম বাবা শাহ মিজানুর রহমান আপনাদের মাঝে রাজনীতি করতে গিয়ে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, তাহলে আল্লাহর ওয়াস্তে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। কারণ আমার বাবা ফেরেশতা ছিলেন না, মানুষ ছিলেন।”

তিনি আরও বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন, হারামের টাকা যেন কোনোদিন আমার নাড়িতে প্রবেশ না করে। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে ভোট চাই। ১২ তারিখে আমাকে ভুলে যাবেন না।” এ সময় জনসভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের চোখে পানি চলে আসে।

শাহ মাহবুবার রহমান পীরগাছাবাসীর মঙ্গল কামনা করে বলেন, এলাকাবাসীর দোয়া ও সমর্থন পেলে পীরগাছা-কাউনিয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি নিজেকে উজাড় করে দেবেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, পীরগাছাবাসীর ভালোবাসায় তাঁর বিজয় সুনিশ্চিত হবে। এর আগে বিকেলে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি পীরগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম রনজুর সভাপতিত্বে এবং উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আরিফ হোসেন, লন্ডনপ্রবাসী খালিদ হাসান সুমন এবং প্রার্থীর একমাত্র ছেলে সানিয়াত শাহ মিজান।

উল্লেখ্য, শাহ মাহবুবার রহমান মাত্র ২৯ বছর বয়সে ২০০৯ সালে পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্ব পালন করেন। তার পিতা শাহ মিজানুর রহমানও উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান এবং পীরগাছা উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।  


আরও খবর