গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

পীরগাছায় পেশাজীবি সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইফতার মাহফিল

রংপুরের পীরগাছায় পেশাজীবি সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা জামায়াত অফিসে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি আবদুল জব্বারের সভাপতিত্বে এবং সেক্রেটারী সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতে আমির বজলুর রশিদ মুকুল।

ইফতার মাহফিলে বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে মানুষকে পরস্পরের প্রতি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে হবে। সমাজের কল্যাণে পেশাজীবিদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমির মোস্তাফিজার রহমান, ব্যবসায়ী মোকছেদ আলী, আব্দুল মান্নান, এডভোকেট সাইফুল ইসলাম, পীরগাছা প্রেস ক্লাবের সেক্রেটারী আব্দুল কুদ্দুস সরকারসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বজলুর রশিদ মুকুল।

আরও খবর