কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

‘পীরগাছা আলোর কাফেলার’ উদ্যোগে দরিদ্রদের মাঝে সেমাই-চিনি বিতরণ

সেমাই-চিনি বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পীরগাছা আলোর কাফেলা’। সংগঠনটির উদ্যোগে প্রায় তিন শতাধিক দরিদ্র মানুষের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ২টায় পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মোস্তাফিজার রহমান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাসুদ রানা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রকেট, প্রচার সম্পাদক আব্দুর রহিম, মালয়েশিয়া প্রবাসী আনিছুর রহমান, আল-আমিন ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠন সূত্রে জানা যায়, চলতি রমজান মাসে ‘পীরগাছা আলোর কাফেলা’ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এর আগেও গত রমজানে সংগঠনটি অনুরূপ কার্যক্রম পরিচালনা করে ব্যাপক প্রশংসা অর্জন করে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আরও খবর