কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

বাংলাদেশ কিণ্ডারগার্টেন সোসাইটির ১০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বার্ষিক ক্রীড়া

উৎসবমুখর পরিবেশে রংপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিণ্ডারগার্টেন সোসাইটির ১০ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার (১৩ এপ্রিল) অর্ধদিবসব্যাপী নগরীর উত্তম স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিণ্ডারগার্টেন সোসাইটির জেলা সভাপতি এমএ মাবুদ রাজার সভাপতিত্বে এবং প্রচার সচিব আব্দুল আউয়াল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক সৈয়দ মোদাচ্ছের হোসাইন সোহেল, রংপুর মহানগরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহির আলীসহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সচিববৃন্দ।

দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের সূচনা হয় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর ক্রীড়া শপথ গ্রহণ ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিফুল ইসলাম মুকুলের পরিচালনায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার কিণ্ডারগার্টেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। দৌড়, লাফ, খেলাধুলাসহ নানা ইভেন্টে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ দর্শকদের মুগ্ধ করে।

শেষে বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা শাখার সচিব গোলাম মেহেদী।

আয়োজকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে সহায়ক হবে।

আরও খবর