কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

পীরগাছায় ব্র্যাক সিডের আয়োজনে আলুর উৎপাদন বৃদ্ধির কর্মশালা

কর্মশালা

রংপুরের পীরগাছা উপজেলায় কৃষকদের মাঝে আধুনিক উৎপাদন কলাকৌশল ছড়িয়ে দিতে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার দেউতি বাজারস্থ শামীম সিড স্টোর রুমে “আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রংপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার রশীদুল ইসলামের সভাপতিত্বে এবং টেরিটরি সেলস অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার সুলতানা রাজিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিটরিং অফিসার নাজমুল হাসান, সেক্টর স্পেশালিস্ট শাখাওয়াত হোসেন, টেরিটরি সেলস অফিসার ফাইজা তানজিম এবং স্থানীয় পরিবেশক শামীমুল হাসান শামীম।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন এবং তারা বাস্তব অভিজ্ঞতা ও সমস্যা নিয়ে আলোচনা করেন। কর্মশালার শেষে সময়ানুবর্তিতা ও অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে ৪০ জন কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে সহায়তা করে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর