উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

পীরগাছায় অসহায় বাবার আকুতি: সন্তানের চিকিৎসায় প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা

নবীন

রংপুরের পীরগাছায় এক অসহায় দিনমজুর বাবার একমাত্র সন্তানের জীবন এখন অনিশ্চয়তার মুখে। টাকার অভাবে থেমে যেতে বসেছে চিকিৎসা। সন্তানের সুস্থতার আশায় শেষ সম্বল পর্যন্ত বিক্রি করেও প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছেন না তিনি।

জানা যায়, পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকার বাসিন্দা জুয়েল বিশ্বাস পেশায় একজন রংমিস্ত্রি। দৈনিক আয়ের ওপর নির্ভর করেই চার সদস্যের সংসার চালান তিনি। তার ছেলে নবীন বিশ্বাসের বর্তমানে প্রায় ১৫ বছর।

আড়াই বছর থেকে জটিল রোগে আক্রান্ত শিশুটির ইতোমধ্যে চারটি অপারেশন সম্পন্ন হয়েছে। এর পেছনের গল্পটা আরও বেদনাদায়ক! আড়াই বছর আগে জুয়েল বিশ্বাসের মা চৌধুরানী বাজারে সড়ক দুর্ঘটনায় মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যায় নবীন বিশ্বাস। কিন্তু বেঁচে গেলেও তার পায়ে মারাত্মকভাবে আঘাত পায়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটিকে নিয়মিত প্রতি মাসে বা দেড় মাস অন্তর চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়। কিন্তু অর্থাভাবে অনেক সময় তা সম্ভব হয়ে ওঠে না। ফলে তার পায়ে মারাত্মক সংক্রমণ দেখা দেয়—ক্ষতস্থানে ফুলে ওঠা, রক্ত ও পুঁজ বের হওয়া এবং হাড় পর্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ার মতো জটিলতা তৈরি হচ্ছে।

বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন শিশুটির জন্য ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন। চিকিৎসক জানিয়েছেন, প্রথমে ১০টি ইনজেকশন দিতে হবে, যার প্রতিটির মূল্য প্রায় ১২ হাজার টাকা। এরপর আরও ২ থেকে ৩টি বড় অপারেশন করতে হবে। সব মিলিয়ে চিকিৎসা ব্যয় দাঁড়াবে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা।

এদিকে সন্তানের চিকিৎসার জন্য ইতোমধ্যে নিজের মায়ের কবরের জায়গাসহ শেষ সম্পদটুকুও বিক্রি করেছেন জুয়েল বিশ্বাস। তবুও প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

অসহায় এই বাবা বলেন, “আমি কোনোদিন মানুষের কাছে হাত পাতিনি। কিন্তু সন্তানের জীবন বাঁচাতে আজ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আমার সন্তানের চিকিৎসার জন্য সবাইকে সহযোগিতার আবেদন জানাচ্ছি।”

অন্যদিকে নবীন বিশ্বাস জানায়, সে সুস্থ হয়ে অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে চলাফেরা ও পড়াশোনা করতে চায়। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি আবেদন জানানো হয়েছে—এই শিশুটির জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ 01311-951900 (পার্সোনাল), নগদ/ডাচ বাংলা একাউন্ট 01935-096180 

আরও খবর