কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুবশক্তি

রংপুরের পীরগাছায় এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন এনসিপির দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এসময় জাতীয় যুবশক্তির বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এনসিপির কার্যালয়। উপজেলা যুবশক্তির সংগঠক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রবির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, সংগঠক রায়হান মিয়া, মাহবুর শেখ, সরল, রাকিবুল ইসলাম, হাফিজ, গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল সাঈদ শামীম, আতাউল্লাহ গনি, মিথুন, আজিজুল ও লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি নেতা মাসুদ রানা ও বিপ্লব মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জাতীয় যুবশক্তিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের অধিকার ও উন্নয়নে সংগঠনটি ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর