কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

রংপুরে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ইএসডিও'র জব ফেয়ার, দুই শতাধিক চাকরি প্রার্থী পেলেন তাৎক্ষণিক নিয়োগ

জব ফেয়ার

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ‘স্কিলস টু সাকসিড-জিজি-১২’ প্রকল্পের আওতায় রংপুরে জব ফেয়ার ও সিএসআর অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ মেলায় পাঁচ শতাধিক চাকরি প্রার্থী অংশ নেন। এর মধ্যে তাৎক্ষণিকভাবে দুই শতাধিক প্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব (জব অফার) পান।

শনিবার (৪ জুলাই) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল হক, সিনিয়র অফিসার এসএম সিফাত সারোয়ার, রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শাহনাজ পারভীন, ভাইস প্রেসিডেন্ট মোর্শেদা খাতুন, পরিচালক মাহমুদা বেগম শরীফা, ইএসডিওর স্কিলস টু সাকসিড প্রোগ্রামের প্রজেক্ট কোঅর্ডিনেটর এম এ কাহার বকুল এবং জব প্লেসমেন্ট অফিসার ফাহিম মিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফাহিম শাহরিয়ার ও সানজানা ইবনাত।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১২টি নিয়োগদাতা প্রতিষ্ঠানকে সিএসআর অ্যাওয়ার্ড প্রদান করাসহ পাশাপাশি জব ফেয়ারে অংশ নেওয়া পাঁচ শতাধিক চাকরি প্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ করা হয় এবং যোগ্যতা যাচাই শেষে দুই শতাধিক প্রার্থীকে তাৎক্ষণিকভাবে চাকরির প্রস্তাব দেওয়া হয়।

জব ফেয়ারে অংশ নেওয়া চাকরি প্রার্থীরা বলেন, এমন আয়োজনের মাধ্যমে এক জায়গায় একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। এতে চাকরি পাওয়ার সম্ভাবনা যেমন বেড়েছে, তেমনি নিজেদের দক্ষতা তুলে ধরারও সুযোগ মিলেছে।

আয়োজকরা জানান, দক্ষ তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেসরকারি খাতের সঙ্গে সংযোগ বৃদ্ধি এবং শিল্পপ্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও খবর