যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর

পীরগাছায় কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু তৈয়ব হোসেনকে বিদায় সংবর্ধনা

বিদায়

রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়নের কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু তৈয়ব হোসেনকে অবসরজনিত এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে সম্মাননা জানানো হয়।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালামের সভাপতিত্বে এবং ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বিপ্লব, আফতাব উদ্দিন হাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী জুলফিকার, টেপচার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরা সুলতানা, সাবেক শিক্ষক শিরিন আক্তার, অভিভাবক মিজানুর রহমান, ইউপি সদস্য মশিয়ার রহমান, সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীর আলম ও মমিনুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা আবু তৈয়ব হোসেনের দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নে তার অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী প্রধান শিক্ষকের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। পরে মাওলানা সাজেদুল ইসলাম সবার মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন। আবেগঘন পরিবেশে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী প্রিয় শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসরজীবন কামনা করেন।

আরও খবর