কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী

রংপুরের পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও প্রায় ২০০ থেকে ২৫০টি বাঁশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আপন বোন, বোন জামাইসহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিপূরণ ও নিরাপত্তা চেয়ে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী মোরশেদা বেগম।

মোরশেদা বেগম উপজেলার ইটাকুমারী ইউনিয়নের উত্তর অনন্তরাম গ্রামের মৃত মনসুর আলীর মেয়ে। তাঁর অভিযোগ, জীবিকার প্রয়োজনে ঢাকায় অবস্থানের সুযোগে তাঁর বসতবাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে এবং গাছপালা ও বাঁশ কেটে নেওয়া হয়েছে। এতে আনুমানিক ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় আপন বোন লাইলী বেগম, বোন জামাই মাহবুবার রহমান ও রমজান আলীকে দায়ী করেছেন মোরশেদা। তাঁর দাবি, ২০২২ সালেও তিনি তাঁদের পক্ষের লোকজনের হাতে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছিলেন। সে সময় থানায় যাওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও ভয়ে কেউ তাঁর পাশে দাঁড়াননি।

মোরশেদা আরও অভিযোগ করেন, বিচার-সালিশে অংশ নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বাড়িতে গেলে তাঁকে মারধর করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, গত মঙ্গলবার ও শুক্রবার বাড়িতে বাঁশ কাটার খবর পেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

কান্নাজড়িত কণ্ঠে মোরশেদা বলেন, “আমি একজন গরিব মানুষ। আমার বসতবাড়ি ও গাছপালার ক্ষতির প্রতিকার চাই। নিজের বাড়িতে যেন নিরাপদে বসবাস করতে পারি, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি।”

অন্যদিকে, অভিযোগের বিষয়ে লাইলী বেগম ও মাহবুবার রহমান বাঁশ কাটার কথা স্বীকার করেছেন। তবে তাঁরা নিজেদের অংশের বাঁশ কেটেছেন বলে দাবি করেন।

ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর