কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার

তিনজন

রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শাকতলা বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতারকৃতরা হলেন মামলার প্রধান আসামি উপজেলার শিবু কুটিপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩২), দ্বিতীয় আসামি মৃত আবজাল হোসেনের ছেলে লুৎফর রহমান (৪০) এবং চতুর্থ আসামি মোকছেদ আলীর ছেলে রিপন মিয়া (৩০)।

নিহত ফখরুল আলম রতন কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর (কুঠিপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি পীরগাছার নটাবাড়ী শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমির সুপারভাইজার ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর ফখরুল আলম রতন পীরগাছা কর্মস্থল থেকে তার অসুস্থ মাকে দেখতে গ্রামের বাড়ী কুঠিরপাড়ে যান। বাড়ির কাছে আবদার আলীর চায়ের দোকানের সামনে রতন পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফখরুল আলম রতনের জমি আসামিরা দখলে নেওয়ার চেষ্টা করেন। তার জমি বেদখল হওয়ায় আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অফিসে লিখিত অভিযোগ ও বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে অভিযোগের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।    

এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মি আক্তার সূচি বাদী হয়ে ২০ অক্টোবর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি।

পরবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শাকতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর