কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণবৃ

পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের সংযোগস্থল ভক্তের বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। SNK DREAM Foundation-A Brand of Dream for Humanity, Welfare and Development Organization (স্বপ্ন মানব সেবা ও উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সৈনিক সবুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত ব্যাংকার মতিয়ার রহমান।



এসময় বক্তব্য দেন তাম্বুলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফারুকুল ইসলাম রাখু ও চিকিৎসক রুবেল মিয়া, ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শিউলি বেগম রুলি, সমাজসেবক আসাদ আলী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল আউয়াল, শিক্ষক সাখাওয়াত হোসেন সুজন ও ইউপি সদস্য প্রার্থী শহিদুল ইসলাম পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন মোশাররফ হোসেন মন্টু।

পরে অতিথিরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন এবং উপস্থিত মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন।



উল্লেখ্য, ‘দায়িত্বের বাইরেও, মানবতার সেবা’ স্লোগানকে সামনে রেখে দুই বছর আগে অবসরপ্রাপ্ত সৈনিক সবুজ মিয়া সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এর প্রধান কার্যালয় উপজেলার তাম্বুলপুর-কিশামত ছাওলা (মুক্তিযোদ্ধা চত্বর) এলাকায়।

আরও খবর