কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

উৎসবের আমেজ নিয়ে ইরিধান ঘরে তুলেছেন আশাশুনির কৃষকরা।

-কষ্টে ফলানো সোনালী ধান বৈশাখী উৎসবের আমেজ নিয়ে ঘরে তুলেছেন আশাশুনির কৃষকরা। আশাশুনির প্রতিটি গ্রামের কৃষক পরিবারের শিশু কিশোর, বয়স্ক সবাই নতুন ফসল ঘরে তোলার আনন্দে মেতে উঠেছেন।
বৈশাখের শুরু থেকেই  পাকা ইরি ধানের মৌ মৌ গন্ধ বাতাসে। সোনালী ইরি ধানের ঘ্রাণে কৃষকের মুখে সুখের হাসি দেখা গেছে। প্রখর রোদে দিনভর ব্যস্ত সময় পার করছেন ধান কাটা, মাড়াই, ধান সিদ্ধ করা ও শুকানোর কাজে কৃষক-কৃষাণীরা। তৈরি করেছেন ক্ষেতের আশে পাশে অস্থায়ী বসতঘর।খোঁজ নিয়ে জানা যায়, ইরি চাষকে ঘিরেই এই সময়টায় কৃষক ও তাদের পরিবারের সকল সদস্যের ধ্যানজ্ঞান। আশাশুনির কৃষকদের মাঝে সরকারের ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিনে ধান কাটায় একদিকে যেমন স্বল্প সময়ে ধান কাটা সম্ভব হচ্ছে, তেমনি শ্রমিক সংকটও অনেকটাই নিরসন হয়েছে। ফলে কিছুটা লাভের আশা করছেন চাষিরা।অপর দিকে যে সব এলাকায় হারভেষ্টর মেশিন নেই সে সব এলাকার কৃষকরা কিছুটা হলেও শ্রমিক সংকটে ভুগছেন। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে চাষের শুরুতে আবহাওয়া চাষ উপযোগি হওয়ায় যে দিকে চোখ যায় শুধু ধান কাটা মাড়াইয়ের উৎসবমুখর পরিবেশ। এবছর মেঘ মুক্ত নীল আকাশে প্রখর রোদে কষ্টে ফলানো ইরি ধান  জমি থেকে কেটে ধান শুকানোর স্থানে নিয়ে এসে শুকাতে পেরে কৃষকের মুখে দেখা গেছে হাসির ঝিলিক।তবে সম্প্রতিক “মোকা”ঘূর্নিঝড়ের আশাঙ্কায় কৃষকদের কিছু টা দুঃচিন্তায় ফেলেছে।


এ পর্যন্ত আশাশুনি এলাকার প্রায় ৮৫ ভাগের বেশি জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। ধান সংগ্রহের পাশাপাশি চলছে গো-খাদ্য  বিজলি শুকিয়ে সংরক্ষণের কাজও।
বুধহাটা ইউনিয়নের কৃষক আব্দুল মান্নান বলেন, বিলের মধ্যে ধান পরিবহনের সড়ক দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা না থাকায় কাটা ধান ট্রলি ও ভ্যান দিয়ে বহন করে বাড়ি নিতে গিয়ে খুবই কষ্ট করছেন কৃষকরা। আশাশুনি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম বলেন, এবছর উপজেলার বাম্পার ফলন হয়েছে। ধান কাটা প্রায় শেষের পথে। উপজেলার স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ফসল জাতীয় খাদ্য ভাণ্ডারে যুক্ত হবে।

Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে