কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

শ্যামনগরে লিডার্সের বার্ষিক পুনর্মিলনী

ছবি- শ্যামনগরে লিডার্স এর বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠান।


রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(৮ জুন)  দিনব্যাপী বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে প্রধান কার্যালয়ে “ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড” এর আর্থিক সহযোগিতায় বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন সাধারন পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক ও সাংবাদিক রনজিত বর্মন, সদস্য সুজাতা রানী মিস্ত্রী, সদস্য ববিতা রানী মন্ডল, সদস্য লিপিকা রায়, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, লিডার্স এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবার।
 


লিডার্স এর নির্বাহী পরিচালকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি দুইটি ধাপে আয়োজন করা হয়। ১ম ধাপে ছিল লিডার্স এর বিভিন্ন প্রকল্পের বিস্তারিত আলোচনা, প্রকল্পের কার্যক্রম সম্পর্কে কুইজ প্রতিযোগিতা, আগার্মী অর্থ বছরের কর্ম-পরিকল্পনা প্রনয়ন, ক্রীয়া প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র এবং ২য় ধাপে আলোচনা সভার শেষে ২০২২ সালের সেরা কর্মীর হাতে ক্রেস্ট ও সনদ প্রদান, সংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজ। সন্ধ্যায় সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়াম্যান এস এম আতাউল হক দোলন; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ এবং মহিলা ভাইস চেয়াম্যান খালেদা আয়ুব ডলি, সাতক্ষীরা জেলা সদস্য শিল্পী রানী মৃধা, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হরিদাস মন্ডল এবং নীপা রানী চক্রবর্তী । সভাপতিত্ব করেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন সাধারন পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক ও সাংবাদিক রনজিত বর্মন, সদস্য সুজাতা রানী মিস্ত্রী, সদস্য ববিতা রানী মন্ডল, সদস্য লিপিকা রায় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি লিডার্স এর সেরা কর্মী ২০২২ মি. কৌশিক রায় কে পুরষ্কার এবং সনদ হাতে তুলে দেন। কুইজ এ সেরা তিন জনকে পুরষ্কার বিতরণ করা হয় । এছাড়া র‌্যাফেল ড্র এর ৫ মনকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,“ আমি লিডার্স এর বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত । লিডার্স সকল কাজে আমরা সম্পৃত্ত ছিলাম এবং ভবিষ্যতে ও থাকব। লিডার্স হতদরিদ্র মানুষের উন্নয়নে যে কাজ গুলি করছে সত্যিই তা প্রশংসার দাবিদার। লিডার্স ভালো কাজের মাধ্যমে আরও এগিয়ে যাবে এই প্রত্যশা করি।


Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে