কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

আশাশুনিতে ইসলাম ধর্ম সৃষ্টিকর্তা ও মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ মানববন্ধন

আশাশুনি উপজেলার পুইজালা গ্রামে ইসলাম ধর্ম সৃষ্টিকর্তা ও প্রিয় নবীৈ হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে পুইজালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পুইজালা এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে মুহুর্মূহ শ্লোগান সহকারে শত শত ধর্মপ্রাণ মানুষের অংশ গ্রহনে বক্তব্য রাখেন, পশ্চিম পুইজালা মোড়লবাড়ী জামে মসজিদের ইমাম মিজানুর রহমান মোড়ল, পুইজালা জামে মসজিদের ইমাম আঃ মান্নান, শিক্ষার্থী হাবিবুর রহমান প্রমুখ। বক্তাগণ বলেন, দক্ষিণ পুইজালা গ্রামের গুরুপদ বাছাড়ের ছেলে মিহির কান্তি বাছাড় সৃষ্টিকর্তা, ইসলাম ধর্ম ও বিশ্বনবী মুসলিম সম্প্রদায়ের প্রাণের নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে চরম ধৃষ্টতাপূর্ণ, কুরুচিপূর্ণ ও মুসলিম সম্প্রদায়ের প্রতি অপমান ছুড়ে দিয়ে মন্তব্য করেছে। এলাকার মুসলমানরাই কেবল নয় গোটা দেশের মুসলমানদের মনে আঘাত একেদিয়ে মিহির যে কর্মকান্ড করেছে তা ক্ষমার অযোগ্য। এই মিহির ছাত্রজীবন থেকে নানা অপকর্মের সাথে জড়িত ছিল। অনার্স পড়তে পড়তে পিতা মাতার অমতে বিয়ে করে শিক্ষাজীবনের পরিসমাপ্তি ঘটিয়েছিল। ফেসবুকে ইতিপূর্বেও সে অপকর্ম ছড়িয়েছে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে এজন্য পুলিশকে বিশেষ করে ওসি মমিনুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বক্তাগণ বলেন, অতিদ্রæত তাকে বিচারের মুখোমুখি করে অপরাধী মিহিরের ফাঁসি দাবি করছি। ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। তার সাথে সহযোগিদের খুজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনতে বক্তাগণ দাবী জানান। ভবিষ্যতে আর যাতে কেউ কোন ধর্মের প্রতি অবমাননাকর আচরণ ও মন্তব্য করতে না পারে তার জন্য দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নিতে বক্তাগণ প্রশাসনের কাছে অনুরোধ জানান।  



Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে