কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

চাকুরি দেওয়ার নামে ৭০ লাখ টাকা আত্মসাৎ, শাহরিয়ার চৌধুরী আটক

চাকুরি দেওয়ার নামে ৭০ লাখ টাকা আত্মসাৎ, শাহরিয়ার চৌধুরী আটক


 


বিদেশে ও দেশে ব্যাংকে এবং ফুড অফিসে চাকুরি দেওয়ার নাম করে ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহরিয়ার চৌধুরী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। সাতক্ষীরা সদর থানায় দায়ের করা প্রতারণা মামলায় বুধবার ২১শে জুন২৩ ইং ভোর রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা শহরের আসমা গেষ্ট হাউজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গত ২৭শে মে ২৩ ইং সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের মৃত মোহাম্মাদ রাহাতুল্লাহ গাইনের ছেলে আসাদুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত শাহরিয়ার চৌধুরী (৪২) কুমিল্লা জেলার সদর থানার দক্ষিনের তুলাতলি, বিজয়পুর গ্রামের শাহ আলম চৌধুরীর ছেলে।

 

মামলার বিবরণে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে সাতক্ষীরা জজ কোর্ট এলাকায় বাদীর সাথে আসামী শাহরিয়ার চৌধুরীর আলাপ হয়। এই আলাপের সূত্র ধরে পরিচয়ের এক পর্যায় আসামী বাদীকে বলতে থাকে যে, সে বিদেশে লোক পাঠাতে পারে এবং কাউকে চাকুরি দেওয়ার ক্ষেত্রে তার ভালো যোগাযোগ আছে। এরপর আসামীর সাথে যোগাযোগ করলে আসামী বাদীর আত্বীয় মোঃ আব্দুর রাজ্জাককে আইএফআইসি ব্যাংকে, সাদ্দাম হোসেন, মোমিনুল ইসলাম ও সাইফুল ইসলামকে ফুড অফিসে চাকুরি দিবে এবং শাহীনুর, নাজমুছ আহসান, শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে সৌদি আরবে পাঠাবে বলে প্রস্তাব দেয়।

 

তার প্রস্তাবে রাজি হওয়ার পর ২০২২ সালের ২৭শে নভেম্বর বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের কামালনগর প্রাইমারি স্কুলের সামনে রানু আপার বাড়িতে বসে বাদীর কাছ থেকে আসামী শাহরিয়ার চৌধুরী এককালিন ৭০ লাখ টাকা গ্রহণ করে। টাকা নেওয়ার পর আসামী ১০০ টাকার দু’টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত পড়িত করে যে, বাদীর লোকজনদের বিদেশে পাঠাতে না পারলে এবং চাকুরী দিতে না পারলে সে সমুদয় টাকা ফেরত দিবে। এ সময় মৌখিক ভাবে সে তিন মাসের সময় নেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আসামী বাদীর উক্ত আত্মীয় স্বজনদের স্ট্যাম্পের শর্ত অনুযায়ী চাকুরি দিতে না পারায় এবং বিদেশে পাঠাতে না পারায় তার নিকট টাকা ফেরত চাইলে সে আজকাল করে ঘুরাইতে থাকে এবং বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে সময় ক্ষেপন করতে থাকে।

 

একপর্যায় আসামী বাদীর টাকা দিবে না বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। গত ১৪ই মে বেলা ১১টার দিকে আসামীর মোবাইল নং- ০১৭১৮-৭৫১১১০ তে বাদীর মোবাইল নং- ০১৭৪৮-৯৩১০৮৮ থেকে রিং দিয়ে টাকা বিষয় আলাপ করলে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং টাকা ফেরত দিতে পারবে না বলে হুমকি ধামকি প্রদান করে ফোন কেটে দেয়। আসামী বাদীর প্রতি সরল বিশ্বাস স্থাপন করে বাদীর কাছ থেকে ৭০ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে।

 

এ ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের মৃত মোহাম্মাদ রাহাতুল্লাহ গাইনের ছেলে ভোমরা ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুর রহমান বাদী হয়ে প্রতারক শাহরিয়ার চৌধুরীকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে গত ২৭শে মে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

 

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২১শে জুন ভোর রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা শহরের আসমা গেষ্ট হাউজে অভিযান চালিয়ে এক নারীসহ আসামী প্রতারক শাহরিয়ার চৌধুরীকে গ্রেপ্তার করে। পরে ঐ নারীকে ছেড়ে দেওয়া হয়।

 

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়ের পর আসামী শাহরিয়ার চৌধুরী পলাতক ছিল। পরে চুয়াডাঙ্গা শহরের একটি গেস্ট হাউজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৬ ঘন্টা ১৬ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে