শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরার রাজনৈতিক মহলের দৃষ্টি এখন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের দিকে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন

সারাদেশের মতো আজ সাতক্ষীরার রাজনৈতিক মহলের দৃষ্টি এখন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের দিকে। শনিবার (১০ সেপ্টেম্বর, ২০২২) বিকাল ৪টায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলীয় মনোনয়ন বোর্ডের সভায় দেশের ৬১টি জেলা পরিষদে দলের প্রার্থী চুড়ান্ত করা হবে।



আগামী ১৭ অক্টোবর সারাদেশে ৬১ জেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেতে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও বিগত জেলা পরিষদের স্বতন্র প্রার্থী হিসেবে দলের বিপক্ষে অবস্থান নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মো: নজরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ বীরমুক্তযোদ্ধা আবু আহমেদ ও শেখ এরতেজা হাসান জজ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, তালা উপজেলা আওয়ামীলীগের  সভাপতি শহীদ পরিবারের সন্তান শেখ নুরুল ইসলাম এবং কলারোয়ার শেখ আমজাদ হোসেন।


সাতক্ষীরা জেলা পরিষদের মোট ভোটার ১ হাজার ৬১ জন। এরমধ্যে ৭৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মেম্বরসহ মোট ভোটার ১ হাজার ১৪জন। দুটি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের ভোট রয়েছে ২৬টি এবং ৭টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ২১টি ভোট রয়েছে। তবে, কয়েকটি ইউনিয়ন পরিষদের মেম্বার মারা যাওয়ার ভোটার সংখ্যা ২/৩টি কম হতে পারে।


গত ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রথম নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মো: নজরুল ইসলাম  ভোটে বিজয়ী হন। ঐ নির্বাচনে মোট ভোটার ছিল ১ হাজার ৬১জন। তবে বিভিন্ন কারনে ৩টি কেন্দ্রের নির্বাচন স্থগীত হয়। যেখানে ভোটার ছিল ২০৭ জন। বাকি কেন্দ্রগুলোতে ভোটার ছিল ৮৫৪জন। এরমধ্যে দল মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মুনসুর আহমেদ ১৭৮ ভোট পান। অপরদিকে মোঃ নজরুল ইসলাম ৬৪৮ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।



Tag
আরও খবর



বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

২ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে