কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

শ্যামনগরে ডেঙ্গু সচেতনতায় যুবদের প্রচারণা অভিযান

ছবি- শ্যামনগরে ডেঙ্গু সচেতনতায় যুবদের প্রচারণা

 সাতক্ষীরার শ্যামনগরে ডেঙ্গু সচেতনতায় প্রচারণা অভিযান অনুষ্ঠিত হয়েছে।স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগ ও বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় বৃহস্পতিবার(১৩ জুলাই) বেলা ৩ টায় উপজেলা সদরে ডেঙ্গু সচেতনতায় পথচারী ও দোকানীদের মাঝে লিফলেট বিতরণ এবং মৌখিকভাবে সচেতন করা হয়।প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাঈদ। প্রচারণা অভিযান চলাকালীন আয়োজকরা বলেন, ডেঙ্গু বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন ব্যাপকভাবে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা।করোনা মহামারীর পর এবছর ডেঙ্গুর ভয়াবহতা অনেক বেশি এবং দিন দিন ডেঙ্গু মহামারীতে রুপ নিয়েছে।
 যুবরা উপজেলা সদরের প্রতিটা দোকানী, পথচারী, যানবাহন চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সচেতনতা মূলক বার্তা পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ জোয়ারদার, প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল,গাজী আল ইমরান,হিসাব রক্ষক বিধান মধু,চম্পা মল্লিক,রুবিনা পারভীন,বরষা গাইন, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন,সদর ইউনিটের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন,আটুলিয়া ইউনিট সভাপতি শাকিল হোসেন,সদর ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান,যুব সংগঠক মমিনুর রহমান,কলেজ ইউনিটের সদস্য আহাদুল্লাহ,সদর ইউনিটের সদস্য জামাল হোসেন,মিলিন মাসুদ সহ সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।


আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে