শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আশাশুনির কাদাকাটিতে বোমা ও বন্দুকের গুলি উদ্ধার,আটক-১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটিতে হাতবোমা ও রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৩টার দিকে আশাশুনি থানা পুলিশ কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের মফিজুল সরদার বাড়ি থেকে বোমা ও রাইফেলের গুলি উদ্ধার করে। মফিজুল সরদারের স্ত্রী পারভিন আক্তার জানান রাতে হঠাৎ আমাদের বাড়িতে ৫ থেকে ৭জন পুলিশ আসে। পুলিশের সাথে স্থানীয় ইসরাফিল ও মিকাইল নামের দুজন ব্যক্তি ছিল। থানা-পুলিশ আমাদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে কোন কিছুই না পেয়ে আমাদেরকে জানায় যে আমাদের বাড়িতে নাকি বোমা রাখা আছে বলে আমাদের কাছে তথ্য আছে। বিষয়টি শুনে আমরা হতভম্ব হয়ে পড়ি। অনেক খোঁজাখুঁজির পরও পুলিশ যখন কোন কিছুই পেলনা, তখন থানা পুলিশ মিকাইল ও ইসরাফিলকে বাড়ির ভিতরে নিয়ে আসে। এ সময় তাদেরকে চাপ প্রয়োগ করলে তারা নিজেরাই আগে থেকে লুকিয়ে রাখা বোমা ও বন্দুকের গুলি বের করে।  পুলিশ সাথে সাথে বোমা পানিতে রেখে নিষ্ক্রিয় করে এবং পুলিশ মিকাইলকে গ্রেফতার করলেও ইসরাফিল কৌশলে পালিয়ে যায়। গৃহবধূ পারভিন আক্তার আরো জানান, অভিযুক্ত মিকাইল ইসরাফিলের সাথে আমাদের জলমহল নিয়ে দ্বন্দ্ব রয়েছে।  কাদাকাটিতে সাড়ে চার শত বিঘা জলমহাল জমি আমার স্বামীর বড় ভাই ইজারা পেয়েছে। নিয়ম অনুযায়ী সকলেই হারির টাকা পরিশোধ করলেও মিকাইল ও ইসরাফিল হারির টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে।  তারই সূত্র ধরে তারা আমাদের মিথ্যা মামলায় ফাঁসাতে আমাদের অজান্তে আমাদের বাড়িতে এসমস্ত অবৈধ জিনিস পত্র রেখে যায়। যা থানা পুলিশ তাদের মাধ্যমেই উদ্ধার করে এবং  প্রকৃত আসামিদের গ্রেপ্তার করে। স্থানীয় ইউপি সদস্য বিপ্লব কুমার রায় জানান  রাতে পুলিশ এসে মফিজুলের বাড়ি থেকে তল্লাশি করে প্রথমে কিছুই পায় না। পরে স্থানীয় মিকাইল ও ইসরাফিল এর সহযোগিতায় বোমা ও রাইফেলের গুলি উদ্ধার করে থানা পুলিশ। সকালে
মফিজুলের বাড়ীতে আর কোন অবৈধ মালামাল রেখেছে কিনা সে বিষয়ে স্থানীয় ইউপি সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। তবে আর কিছুই পাওয়া যায়নি বলে সরেজমিন দেখা যায়।  এ ব্যাপারে আশাশুনি থানায় আসামিদের বিরুদ্ধে  পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও অস্ত্র মামলা  দায়ের করেছেন মামলা নং ১৫। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম বলেন প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসাতে এঘটনা সাজানো হয়েছিলো। পুলিশ প্রতারক মিকাইল সরদারকে গ্রেপ্তার করেছে এবং অপর আসামী ইসরাফিল ও অজ্ঞাতরা পলাতক রয়েছে। অতিদ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Tag
আরও খবর



বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

২ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে