লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

সাতক্ষীরার সাংবাদিক জগতের নক্ষত সুভাষ চৌধুরী আর নেই

দেশের দক্ষিণ জনপদের প্রতিথযশা প্রবীণ সাংবাদিক, এনটিভি’র স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি, সাতক্ষীরার ডায়রিখ্যাত সাংবাদিক সুভাষ চৌধুরী আর নেই। তিনি মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ছেলে চয়ন চৌধুরী এ খবর জানিয়ে বলেন, তিনি শ্বাসকষ্ট, কিডনি সমস্যা, ফুসফুসে পানি জমা সহ হার্টের নানা সমস্যায় বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থাবস্থায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
সাংবাদিক সুভাষ চৌধুরী সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়ায় বসবাস করতেন। কর্মজীবনে তিনি সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এ- কলেজে শিক্ষকতা করে সুনামের সাথে অবসরে যান। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি দৈনিক বাংলা, বাংলার বাণী, যুগান্তর, এনটিভিসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। 
সাতক্ষীরার ডায়েরি খ্যাত সুভাষ চৌধুরী আজীবন অন্যায় অসত্যের সাথে লড়াই করেছেন। মানব মুক্তির পথে আলো ছড়িয়ে সমাজ সচেতনতায় অনন্য ভূমিকা রেখেছেন। দেশের দক্ষিণ জনপদের অবহেলিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর বলিষ্ঠ ভূমিকা চিরদির প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সাহস যোগাবে। 
প্রবীন সাংবাদিক সুভাষ চৌধুরী ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি। সাংবাদিকতার দিকপাল সুভাষ চৌধুরী বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষ ছিলেন। দক্ষিণ জনপদের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে লড়াই সংগ্রামে তাঁর অবদানের কথা চিরকাল মনে রাখার রাখবে মানুষ।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক মোঃ আনিসুর রহিম সাংবাদিক সুভাষ চৌধুরীর প্রয়ানে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে বলেন, সুভাষ চৌধুরী ছিলেন একজন জীবন্ত ডায়েরি। যখন যে তথ্য দরকার হতো তাঁকে ফোন করলেই অনর্গল বলে যেতেন। তিনি অনেক বড় মনের মানুষ ছিলেন। সত্য প্রকাশে তিনি কখনও দ্বিধা করেননি। কোন অপশক্তি তাঁর লেখনি থামাতে পারেনি। আঘাত এসেছে বারবার। তাতে তিনি দমে যাননি। সাতক্ষীরা তথা দেশের দক্ষিণ জনপদে তার মতো সৃষ্টিশীল সাংবাদিকের বড় অভাব। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা হয় তো আর কখনও পূরণ হবে না।
Tag
আরও খবর



বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

৩ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে