কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

সাতক্ষীরায় ফিরেছেন নারী ফুটবলার ডিফেন্ডার মাসুরা, দেওয়া হবে সংবর্ধনা


বাংলাদেশ নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীন ২০ দিনের ছুটিতে এই প্রথম সাতক্ষীরায় নিজ বাড়িতে ফিরেছেন। তিনি বাড়িতে ফেরায় জেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীরা সংবর্ধনার আয়োজন করেছেন বলে জানা গেছে।


বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সাফ চ্যাম্পিয়ন দলের নারী ফুটবলার ডিফেন্ডার মাসুরা পারভীন তিনি সাতক্ষীরার বিনেরপোতা গ্রামের বাড়িতে ফেরেন। সে বাড়িতে ফিরার খবর শুনে সকাল হতে ফেরার তার সাথে দেখা করতে আসছেন শুভাকাঙ্খীরা। এত বড় সাফল্যের পর তাকে বাড়িতে পেয়ে আনান্দে আত্মহারা হয়েছেন তারকা মাসুরার বোনরা।


এসময় সাফজয়ী ডিফেন্ডার মাসুরা পারভীন বলেন, সাফজয়ের পর প্রথম ২০ দিনের ছুটিতে আমার গ্রামের বাড়িতে আসা। সাফজয়ের পর এই প্রথম বাড়িতে আসার অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। বাবা-মায়ের কাছে আসার ইচ্ছা থাকলেও ঠিকঠাক আসার সুযোগ হয় না। এত বড় একটা জয়ের পর এবার গ্রামে ফিরে আমার অনুভূতিটা কাউকে বোঝানো সম্ভব নয়। আলাপকালে তার অভিব্যক্তি প্রকাশ করার পাশাপাশি এ সাফল্যের জন্য ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনা অগ্রণী ভূমিকা থাকার কথা স্বীকার করেন।


তিনি আরও বলেন, সাতক্ষীরার গুড়পুকুরের মেলায় বোনকে নিয়ে মেলায় যাব। তাছাড়া পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির বলেন,সাফজয়ী মাসুরাকে আগামী রবিবারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। এবং মাসুরার সাথে কথা বলে সার্বিক সহযোগিতা করা হবে।



আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে