কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

বুধহাটায় এমপি মনোনয়ন প্রত্যাশী মোস্তাকিম এর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ০৩ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী এবিএম মোস্তাকিমের পক্ষে আশাশুনির বুধহাটা বাজারে লিফলরট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়। 

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ বি এম মোস্তাকিমের পক্ষ থেকে নৌকায় ভোট চেয়ে সরকারের উন্নয়নের তথ্য সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। বুধহাটা হাট-বাজারে উপস্থিত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে লিফলেট বিতরণ ও গগণসংযোগে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব আবম মোসাদ্দেক এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইঞ্জিনিয়ার আ ব ম মোসাদ্দেক বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত প্রায় ১৫ বছর ধরে দেশের যে উন্নয়ন করেছে সেজন্য বিশ্বে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিত লাভ করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। এরই ধারাবাহিকতায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ০৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর দিকনির্দেশনায় ও সার্বিক ব্যবস্থাপনায় আমরা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আ' লীগ নেতা বদিয়ার রহমান, পরেশ অধিকারী, তবিবুর রহমান তৈবার, বুধহাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি এজদান আলী, সহ-সভাপতি সাদ্দাম হোসেন,  ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাতেম আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এমএম সাহেব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবায়েদ আহমেদ বাপি, বুধহাটা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ঢালী, ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মহেশ্বরকাটি আড়ৎদার সমিতির সভাপতি আব্দুস সালাম, লাভলু হোসেন, আবু সাঈদ, মোহাম্মদ রুবেল হোসেন, শাহাদাত হোসেন, সাগর হোসেন, সবুজ হোসেন, নয়ন হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমন হোসেন, বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর






সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে