কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

শ্যামনগরে নাশকতা মামলার আসামী সহ অন্যান্য মামলায় আটক- ৮

শ্যামনগরে নাশকতা মামলার আসামী সহ অন্যান্য মামলায় আটক- ৮

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার  শ্যামনগর থানাধীন বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে নাশকতা মামলার ৬ জন আসামী ও নিয়মিত মামলার ১ জন আসামী এবং জি আর পরোয়ানাভুক্ত একজন আসামীকে গ্রেফতার করে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে শ্যামনগর থানা পুলিশ ।

৩ নভেম্বর (শুক্রবার) সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর‌  নির্দেশনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে শ্যামনগর থানার চৌকশ আভিযানিক দল শ্যামনগর থানাধীন কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামের মৃত নওশের আলমের পুত্র মাওলানা জিএম আমিনুর রহমান (৪৮),ঈশ্বরীপুর  ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামের মৃত মফিজুর রহমানের পুত্র,  এস,এম হাবিবুর রহমান (৬১), গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের মৃত ফজলুল হকের পুত্র গোলাম মোস্তফা (৫৬), কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত আঃ সাত্তার গাজী ওরফে পাকানীর পুত্র মোঃ শফিকুল ইসলাম খোকন (৪৮),মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত এছোম আলী গাজীর পুত্র মোঃ আঃ রশিদ (৫৫),গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের মৃত হাকিম গাজীর পুত্র মোঃ মিজানুর গাজী (৫০)ভুরুলিয়া ইউনিয়নের কাটিবারহাল গ্রামের মির্জা জামাল হোসেন খোকনের পুত্র  মোস্তাফিজুর রহমান (৩৫),একই ইউনিয়নের কাটিবারহল গ্রামের খোকন মির্জার পুত্র  মোঃ মোজাহিদ হোসেন (২৬) কে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে আটক নাশকতা মামলা সহ অন্যান্য মামলার আসামী।  


Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে