কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

সাতক্ষীরা ৩ আসনে স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা এবিএম মোস্তাকিমের

আশাশুনি-দেবহাটা -কালীগঞ্জের আংশিক নিয়ে গঠিত সাতক্ষীরা-০৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করার ঘোষণা দিয়েছেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ বি এম মোস্তাকিম।  সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪.৩০ টায় চাপড়া মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্কে আয়োজিত এক সভা থেকে তিনি এই ঘোষণা দেন।

সভায় আলোচনা রাখতে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আলহাজ্ব এ বি এম মোস্তাকিম বলেন, আমি দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়ে ছিলাম। আমার নেত্রী বর্তমান এমপিকে নমিনেশন দিয়েছেন আমি তার সিদ্ধান্তকে সম্মান করি। তেমনি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনকে সকলের জন্য উন্মুক্ত করেছেন, সে কারণেই নেত্রীর এই সিদ্ধান্তকে সম্মান করেই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। তিনি আরো বলেন, আমি চাই আমার এলাকার মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে। আমার নেত্রীর প্রদেয় বাজেট যাতে সুষম ভাবে প্রতিটি এলাকায় পৌঁছে যায় সে জন্যই আমি নির্বাচনে অংশ নেব। কোন নিদিষ্ট এলাকার উন্নয়ন নয়, আশাশুনি-দেবহাটা-কালীগঞ্জের যে সমস্ত এলাকা নিয়ে সাতক্ষীরা ০৩ আসন গঠিত হয়েছে সব জায়গায় সমান ভাবে উন্নয়ন হয় সেটাই হবে আমার নির্বাচনী অঙ্গিকার। 
এ সময় আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ আলহাজ্ব আ ব ম মোসাদ্দেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ বাচ্চু, শোভনালীর সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, বড়দল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী মোঃ শামছুল আলম, আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ আসমাউল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজ্জাদুল হক টিটল, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, ফকির মহিউদ্দিন, আহসান উল্লাহ আছু, ইউনিয়ন যুবলীগ সভাপতি এজদান আলী, শ্রমিক লীগ সভাপতি হাতেম আলী, তাঁতীলীগ নেতা জিএম বাপ্পী, যুবলীগ নেতা ফারুক হোসেন ঢালী, সাদ্দাম হোসেন, রুবেল হোসেন, আশরাফুল ইসলাম, শিক্ষক মোস্তাফিজুর রহমান সহ আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিয়নের কয়েক শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ মানুষ আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহবান জানান।


Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে