কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

শ্যামনগরে আদিবাসীদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আঞ্চলিক পরামর্শ সভা

শ্যামনগরে আদিবাসীদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আঞ্চলিক পরামর্শ সভা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বৃহস্পতিবার(৩০ নভেম্বর ) টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০ এবং সাতীরা অঞ্চলের আদিবাসী জাতিসমুহের সামাগ্রিক পরিস্থিতি নিয়ে কাপেং ফাউন্ডেশন ও সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামসের যৌথ আয়োজনে সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ টাইগার পয়েন্ট কনফারেন্স রুমে আঞ্চলিক পর্যায়ে পরামর্শ সভার আয়োজন করা হয়।

  আঞ্চলিক পরামর্শ সভায় সাতীরা জেলায় বসবাসরত আদিবাসীদের জীবন-জীবিকা, সমস্যাবলী এবং জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা আলোচনায় বলেন আদিবাসীদের শিক্ষার হার কম, নিজস্ব সংস্কৃতি চর্চা কম বা হারিয়ে যাচ্ছে, আদিবাসীরা ভূমিহীন হচ্ছে, লিডারশীপ তৈরী হচ্ছে না, স্বাস্থ্য গত সমস্যা, বসবাসরত এলাকায় সুপেয় পানির অভাব, বাল্য বিবাহ, নারী পুরুষ মজুরী বৈষম্য সহ অন্যান্য বিষয়ে। পরামর্শ হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকৃত প্রার্থীবৃন্দের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে তথ্য সংযুক্ত করার বিষয়ে সভা করা সহ অন্যান্য বিষয়ে মত প্রকাশ করেন।

 সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাপেং ফাউন্ডেশনের ডকুমেন্টেশন অফিসার সাবর্ণী দেওয়ান । সাতীরা অঞ্চলের আদিবাসীদের তথ্য উপস্থাপন করেন সামসের নির্বাহী পরিচালক মি: কৃষ্ণপদ মুন্ডা।  টেকসই উন্নয়ন ল্যমাত্রা (এসডিজি) ২০৩০ এর আলোকে মাল্টিমিডিয়া ভিত্তিক উপস্থাপনা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন কাপেং ফাউন্ডেশন, ঢাকার প্রোগ্রাম ম্যানেজার  মি. উজ্জ্বল আজিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঈশ^রীপুর যিশু নাম আশ্রমের পরিচালক ফা: লুইজী পাজ্জী,  সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামী, শিক্ষক রনজিৎ বর্মন,  কারিতাস, রমজাননগর ইউপি সদস্য মোঃ আজগর আলী বুলু, সুন্দরবন প্রেসকাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বেল্লাল হোসেন, শ্যামনগরের কর্মকর্তা এনড্রিকো মন্ডল, সামসের সহ-সভাপতি নিলিমা মুন্ডা, তারাপদ মুন্ডা, প্রমিলা মুন্ডা, রুমা মুন্ডা, অসিত মুন্ডা, হরিপদ মুন্ডা, প্রশান্ত মুন্ডা প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন সামসের সভাপতি মি: গোপাল চন্দ্র মুন্ডা।

ছবি- শ্যামনগরে আদিবাসীদের সামগ্রিক পরিস্থিতি নিয়ে পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা।




Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে