কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর সদর ইউপি আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

 আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়ন(পৌরসভার) আওয়ামীলীগের  আয়োজনে বিশেষ  বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে উপজেলার বঙ্গবন্ধু মার্কেটে  ইউনিয়ন আওয়ামীলীগ ,  ওয়ার্ড আওয়ামীলীগ ও ইউনিয়ন সহযোগী সংগঠনের  সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  জননেত্রী শেখ হাসিনা মনোনীত সাতীরা-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।

 শ্যামনগর সদর ইউপি আওয়ামীলীগের  সভাপতি জি এম আকবর কবীরের সভাপতিত্বে সদর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা  সম্পাদক কুমুদ রঞ্জন গায়েনের  সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আফজালুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রচার  প্রকাশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক খালেদা আয়ুব ডলি, কেন্দ্রীয় মৎস্যজীবীলীগের সহ সম্পাদক খান আয়ুব আলী, সদর ইউপির সাধারণ সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, সদর ইউপি আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক  কৃষ্ণানন্দ মূখার্জী, সাংগঠনিক সম্পাদক  মোহিত কুমার মন্ডল, ইউপি আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আসলাম হোসেন,আওয়ামীলীগ নেত্রী  মোছা দেলোয়ারা বেগম প্রমুখ ।

সভায় বক্তারা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে সাতীরা-০৪ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলনকে বিজয়ী করতে দলের ভিতরে সকল  ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয় করার আহ্বান জানান।




Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে