কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

আশাশুনি সাতক্ষীরা সড়কে ইজিবাইক আটক রাখায় প্রাণ গেলো এক নবজাতকের।

আশাশুনি সাতক্ষীরা সড়কে  ইজিবাইক আটক রাখায় প্রাণ গেলো এক নবজাতকের।আশাশুনি টু সাতক্ষীরা সড়কের ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজার মাদ্রাসা মোড় ও একই সড়কের ছাত্তারের মিল সংলগ্ন স্থানে দাঁড়ানো আলোচিত সমালোচিত ও সর্বস্তরের মানুষের কাছে ঘৃণিত লাল বাহিনীর দ্বারা ইজি বাইক আটক করা হয়।আটক করে সড়কে দাঁড়িয়ে তিন চাকার থ্রিহুলার (ইজিবাইক,মহেন্দ্র, গ্রাম বাংলা) যাত্রীবাহী যানবাহনের চালকদের কাছে চাঁদাবাজিই এ লাল বাহিনীর প্রধান কাজ। তাদের দাবিকৃত চাঁদার টাকা না পেলে দীর্ঘ সময় ধরে যাত্রীসহ ইজিবাইক আটক রাখা, গায়ের জোরে সড়কে চলাচল করতে না দিয়ে যাত্রীদের গন্তব্যের বিপরীতে ফেরত পাঠান লাল বাহিনীর সদস্যরা। আর তাদের এমন প্রকাশ্য চাঁদাবাজির কারণে সময় মত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাতে না পেরে চিকিৎসার অভাবে প্রাণ গেল এক নবজাতকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে আশাশুনি টু সাতক্ষীরা সড়কের ছাত্তারের মিল সংলগ্ন স্থানে সঙ্গবদ্ধ লাল বাহিনীর হাতে। নিহত নবজাতকের পিতার নাম বিকাশ চন্দ্র সানা। তিনি আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের অভিমন্যু সানার ছেলে। নবজাতকের পিতা বিকাশ চন্দ্র সানা এ প্রতিবেদককে জানান তার নবজাতক শিশু সন্তানটি ঠান্ডা জনিত নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়ার জন্য বাড়ি থেকে ইজিবাইক যোগে রওনা হয়েছিলেন। ঘটনার সময় ছাত্তারের মিল সংলগ্ন স্থানে পৌঁছানো মাত্রই তাদের ইজিবাইক আটক করে লাল বাহিনীর সদস্যবৃন্দ। তাদের দাবিকৃত মোটা অংকের চাঁদার টাকা না দিলে যাত্রী বহনকারী ইজিবাইক সামনের দিকে অগ্রসর হতে পারবে না বলে জানিয়ে দেন লাল বাহিনীর সদস্যরা। উপায় না পেয়ে উল্টো পথ পাড়ি দিয়ে ফিংড়ী বাজার হয়ে মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিতে হয় তাদের। নবজাতকের মা বন্ধনা রানী সানা কান্না বিজড়িত কন্ঠে এ প্রতিবেদককে বলেন ওই ঘৃণিত লাল বাহিনীর কারণে আজ আমার কোল খালি হলো। তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন বাংলাদেশে আমাদের কোন বিচার নেই। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে বাঁচতে দিল না ঐ লাল বাহিনী। আগামীতে ভিটা বাড়ি বিক্রি করে হয়তো ভারতে চলে যেতে হবে তাদের। ডুকরে ডুকরে কেঁদে তার নবজাতক সন্তানের মৃত্যুর দায়ে আশাশুনি সাতক্ষীরা সড়কের লাল বাহিনীকে কঠিন থেকে কঠোর শাস্তির জোর দাবি জানান অসহায় মা বন্ধনা রানী সানা।স্থানীয় ইজিবাইক চালকরা বলেন সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও ধুলিহর ইউপি চেয়ারম্যান  ছত্র ছায়ায় দিনভর সড়কের চাঁদাবাজি করে লাল বাহিনীর সদস্যরা। সচেতন মহলের কোন ব্যক্তি প্রতিবাদ করলেই সড়কের উপর প্রকাশ্যেই শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় প্রতিবাদকারীকে। লাল বাহিনীর সদস্যবৃন্দ স্থানীয় ইউপি চেয়ারম্যানের পুষ্য পুত্র হওয়ায় তাদের দৌরাত্ব দিন দিন বেড়েই চলেছে। সাতক্ষীরা জেলা শহরের সাথে মফস্বল এলাকার সাধারণ মানুষের নিরবিচ্ছিন্ন যোগাযোগ অটুট রাখতে সড়কের উপর থেকে লাল বাহিনীর নামক চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনীকে উচ্ছেদ করতে জেলা পুলিশ সুপারসহ সাতক্ষীরা ২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সর্বস্তরের জনগণ।

Tag
আরও খবর






সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে