কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

যুবদের সাথে কৃষি ও পরিবেশ বিষয়ক কর্মশালা

শ্যামনগরে যুবদের সাথে কৃষি,পরিবেশ ও জেন্ডার বিষয়ক কর্মশালায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম।

 যুবদের সাথে কৃষি ও পরিবেশ বিষয়ক কর্মশালা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সুপেয় পানির অভাব, রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধির ফলে জলাশয়ে মাছ মারা যাচ্ছে,গাছপালা কমে যাচ্ছে,বাল্য বিবাহ বৃদ্ধি পাচ্ছে,রাসায়নিকের পরিবর্তে জৈব কৃষি চর্চা বাড়াতে হবে। এ সকল কথা বলছিলেন শনিবার (২২ অক্টোবর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যুবদের সাথে কৃষি ,পরিবেশ ও জেন্ডার বিষয়ক কর্মশালায় যুবরা।

উপজেলা কৃষি অফিসের হল রুমে রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় পূজা মন্ডল(১৭),তাপস মুন্ডা(১৬), বিপ্লব ঘোষ(১৮), উমা রানী(১৫)  বলেন এলাকায় লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে, জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, পলিথিন ও প্লাষ্টিকে ভরে যাচ্ছে, ফলে পরিবেশ দূষণ হচ্ছে। বক্তারা তাদের গ্রামের পরিবেশগত কৃষিজ ও জলবায়ু পরিবর্তন ,জেন্ডার সমস্যা গুলি ছোট ছোট দল ভিত্তিক আলোচনা ও নাটিকা প্রদর্শনের মাধ্যমে উপস্থাপন করে অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে নিরাপদ সবজি চাষ সহ নিরাপদ ফসল উৎপাদনে যুবদের ভূমিকা রাখার আহব্বান জানান।

রিইব কর্মকর্তা মোঃ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শিক্ষক ও উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ কুমার বর্মন, বারসিক শ্যামনগরের ইনচার্জ রাম কৃষ্ণ জোয়ারদ্দার।

রিইবের গবেষণা সহকারী চৈতন্য দাসের তত্বাবধানে পাতড়াখোলা গণ গবেষণা দল,বংশীপুর গণগবেষণা দল, প্রচেষ্টা কৃষি যুব দলের ছেলে ও মেয়েরা এক পর্যায়ে কর্মশালায় যুবদের করণীয় ও একশন প্লান প্রস্তুত করেন।

ছবি- শ্যামনগরে যুবদের সাথে কৃষি,পরিবেশ ও জেন্ডার বিষয়ক কর্মশালায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম।



Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে