‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

মাড়িয়ালা মৎস্য সেটে নির্বাচনে সভাপতি প্রার্থীকে মনোনয়ন তুলে নেওয়ার হুমকী

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্য সেটে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি প্রার্থীকে মনোনয়ন তুলে নেওয়ার হুমকী, মামলা করে জব্দ করার ভয়ভীতি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।   মৎস্য সেটের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী এলাহী সানা বলেন, নিয়ম অনুযায়ী ভোটের তপশীল ঘোষণা করা হয়েছে। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল ৭ আগষ্ট ও বাছাইয়ের তারিখ ১০ আগষ্ট। প্রত্যাহারের শেষ তারিখ ১২ আগষ্ট, প্রতিক বরাদ্দ ১৩আগষ্ট এবং ভোট গ্রহনের তরিখ ২২ আগষ্ট। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা ৪৫। সভাপতি পদে প্রভাষক মনিরুল কবির ও এলাহী সানা, সাধারণ সম্পাদক পদে ফারুক হোসেন ও শাহীনুর ইসলাম, কোষাধ্যক্ষ পদে কুতুব উদ্দীন ও আকতারুজ্জামান মনোনয়ন পত্র ক্রয় করেছেন। এলাহি সানা অভিযোগ করে বলেন, গত ৭ আগষ্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকায় তিনি মনোনয়নপত্র জমা দেন। কিন্তু এলাকার একটি স্বার্থান্বেস্বী ব্যক্তিবর্গ তাদের পছন্দের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত করার মহা ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তাকে মৎস্য সেটের বিভিন্ন পদের প্রার্থী ও ভোটারদের মাধ্যমে মনোনয়ন তুলে না নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকী দিয়ে চলেছেন বলে তিনি অভিযোগ করেন।  



এব্যাপারে ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু জানান, আমার ইউনিয়নে কোন প্রতিষ্ঠানে নির্বাচন হলে আমিতো একটু জানতে পারব ? সেটে ভোট গ্রহন কবে হবে, কারা ভোট করবেন আমি এ বিষয় কিছুই জানি না। মৎস্য সেট মালিক জুলফিকার আলীর সাথে কথা হলে তিনি বলেন, আমি ওই মৎস্য সেটের মালিক, তবে সকল কর্মকান্ড পরিচালনা করার জন্য একটি কমিটি রয়েছে। কে কি বলছে আমি বলতে পারব না। বর্তমান কমিটির আহবায়ক আবুল হোসেন শিকারী বলেন, একটু সমস্যা হয়েছে তবে সেটা সমাধান করে উৎসব মুখর পরিবেশে শান্তি পূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
    

Tag
আরও খবর



বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

২ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে