আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ

কাকডাঙ্গা সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় আটক-১

কাকডাঙ্গা সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় আটক-১



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় মোঃ আব্দুল্লাহ বিশ্বাস (২১) নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় তাকে আটক করা হয় বলে শনিবার (১৯ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত বাংলাদেশী নাগরিক হলেন খুলনার ফুলতলা থানার আলফা গ্রামের মোঃ রাজ্জাক বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ বিশ্বাস।

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গার গেড়াখালী নামক এলাকা থেকে কাকডাঙ্গা বিওপির সুবেদার নাসির উদ্দিনের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বাংলাদেশী নাগরিক মোঃ আব্দুল্লাহ বিশ্বাসকে আটক করে। আটকের সময় তার সাথে ১টি মোবাইল সেট মডেল রিডমি-১০ পাওয়ার পাওয়া যায়।

তিনি আরও বলেন, আটককৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা কলারোয়া থানায় সোপর্দ ও থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে