কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

ডোপ টেস্ট হবে বাধ্যতামূলক, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে সাতক্ষীরার প্রশাসন



সাতক্ষীরায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে হলে মুক্তিযুদ্ধের মতোই কঠিন ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক শুধু ব্যক্তি নয়, ধ্বংস করে একটি পরিবার, সমাজ ও গোটা জাতিকে।”


তিনি বলেন, মাদকের ভয়াবহতা রুখতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের স্টাফদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গঠন করা হবে মাদকবিরোধী কমিটি। মাদক বিক্রেতা, সেবনকারী ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যাপক মোজাম্মেল হক, ক্যাডেট জাহিদ হাসান, সেমন্তী জামান খান, এবং মোঃ জাহিদ হাসান প্রমুখ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি নাসিরউদ্দীন, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য ও ছাত্র প্রতিনিধিরা।


এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।


অনুষ্ঠানে মাদকবিরোধী পোস্টার প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তার বক্তব্যে বলেন, “সমাজ থেকে মাদক দূর করতে হলে শুধু প্রশাসন নয়, সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তবেই আমরা পাবো একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত জাতি।”


Tag
আরও খবর






সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে