কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

আশাশুনিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত



 আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও UzDMC–এর চেয়ারম্যান কৃষ্ণা রায়। মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-II) প্রকল্প সভাটি আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করে। সভায় সমাজ সেবা অধিদপ্তর, কৃষি বিভাগ, প্রাণি সম্পদ বিভাগ, ফায়ার সার্ভিস, মৎস্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, এলজিইডি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং থানা পুলিশ প্রতিনিধি অংশ নেন। এছাড়া, প্রতাপনগর, বড়দল, খাজরা, শ্রীউলা, আশাশুনি সদর, কাদাকাটি ও কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও প্রতিনিধি, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সামাজিক সংগঠনের নেতা এবং ইএসডিও, উত্তরণ, ফ্রেন্ডশিপ, রূপান্তর ও আইডিয়াল এনজিওর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় চলমান ভারী বর্ষণ পরিস্থিতি, দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার এবং দুর্যোগ প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিদের সাথে বিস্তারিত আলোচনা হয়। 
ইএসডিও–ICRDCV-II প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধা ও REACH প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুকুল হক দুটি পৃথক পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের ২৭ টি ওয়ার্ডে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা গড়ে তুলতে প্রকল্প দুটির মাধ্যমে কি কি কাজ বাস্তবায়ন করা হচ্ছে তা তুলে ধরেন। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম। সভায় বিভিন্ন দপ্তরের ৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন
Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে