কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

দ্বিতীয় স্ত্রী শাহানারা স্বামীর অত্যাচার থেকে বাঁচতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন

দ্বিতীয় স্ত্রী শাহানারা স্বামীর অত্যাচার থেকে বাঁচতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ দ্বিতীয় স্ত্রী শাহানারা খাতুন স্বামী শহিদুলের শারীরিক ও মানসিক অত্যাচার এবং তার অন্যায় আবদার এর হাত থেকে রক্ষা পেতে  শনিবার(১৬ আগস্ট) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।  

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহানারা জানান,   প্রথমে হাওলভাঙ্গি গ্রামের আজিবর রহমানের সাথে তার বিবাহ হয়।  ৫টি কন্যা সন্তানের মাতা তিনি। ছোট মেয়ের বয়স ৪ বছর থাকাকালিন সময়ে তার স্বামী মারা যায়। স্বামী থাকা কালিন  সময়ে একই এলাকার মৃত শমসের গাইনের ছেলে শহিদুল ইসলাম বর্তমানে যিনি ইউপি সদস্য তাদের বাড়ীতে যাতায়াত করত।  সেসুবাদে  স্বামী মারা যাওয়ার পর ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারী ইসলামী শরিয়াত মোতাবেক তার সাথে বিবাহ হয়। সে তার ভরণপোষণ দিত।   কিন্ত বর্তমানে ভরণপোষণ বাবদ  কোন অর্থ না দিয়ে মারপিট করেন। শাহানারা আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় এম.এল. এস পদে চাকুরী করেন।  মাদ্রাসায় আসা যাওয়ার পথে তাকে মারপিট করেন তার স্বামীর লোকজন। শাহানার বলেন বিভিন্ন সময়ে তার বর্তমান স্বামী বাড়ীতে লোকজন এনে অনৈতিক কাজ করার চাপ দেন, ভয়ভীতি দেখান, অন্যায় কাজ করার চাপ দেন। তার স্বামীর আরও ৩টি বিবাহ রয়েছে। স্বামী শহিদুল তার নামে মিথ্যা মামলাও দিয়েছেন বলে লিখিত বক্তব্যে জানান।  

 তার নির্যাতনের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা  করেছেন।         

ছবি- শ্যামনগরে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে দ্বিতীয় স্ত্রী শাহানারার সংবাদ সম্মেলন।  




Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে