কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড.মনিরুজ্জামানের সাথে গাবুরা বিএনপির মতবিনিময়

সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড.মনিরুজ্জামানের সাথে গাবুরা বিএনপির মতবিনিময় 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সাতক্ষীরা -৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামানের সাথে গাবুরা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা গাবুরার চাঁদনীমুখায় অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় শ্যামনগর উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি ও গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলমের  সভাপতিত্বে  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ডঃ মোঃ মনিরুজ্জামান।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির  সদস্য  সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক ইলাহি  মুন্না,কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও শ্যামনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝরনা, পদ্মপুকুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক  কামরুজ্জামান,শ্যামনগর পৌর বিএনপির সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল  শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক গাজী নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ফারুক হোসেন, সদস্য সচিব ইস্রাফিল হোসেন,যুবদলের সদস্য সচিব শাহ আলম,কৃষক দলের আলামিন প্রমুখ।

উল্লেখ্য যে, দুপুরে সাতক্ষীরা -৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামান শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি দানবীর মরহুম সোহরাব হাজীর কবর জিয়ারত করেন। তিনি মরহুমের আত্নার মাগফিরাত  কামনা করে দোয়া করেন। এ সময় উপজেলা ও গাবুরা বিএনপির নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি-   গাবুরা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান।


Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে