কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

আশাশুনিতে মৎস্য ঘেরে ডাকাতি থানায় এজাহার দাখিল



 আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মৎস্য ঘেরের কর্মচারীদে পিটিয়ে জখম ও বেধে রেখে জাল টেনে মাছ নিয়ে গেছে ডাকাত দল। বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে শ্রীউলার কাকড়াবুনিয়া বিলে এ ডাকাতির ঘটনা ঘটে। এব্যাপারে ঘের মালিক বাদী হয়ে থানায় লিখিত এজহার দাখিল করেছেন।
ঘের মালিক গোদাড়া গ্রামের রজব আলী পাড়ের ছেলে জুলফিকা আলী বাদী হয়ে কাঁকড়াবুনিয়া গ্রামের মোস্তফা আকুঞ্জির ছেলে জহরুল আকুঞ্জি সহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, কাকড়াবুনিয়া বিলে তার ৬০ বিঘা সম্পত্তির মৎস্য ঘের আছে। ঘেরে কর্মচারী রামদাশ সরকার, শহিদুল ইসলাম ও খোদা বক্স পাহারা দিত। ঘেরের ভিতরে ৬ বিঘা ও দেড় বিঘা দু'টি ভেটকি মাছের প্রজেক্টের পুকুর আছে। পুকুর দুইটিতে প্রায় ৫,০০,০০০ টাকার ভেটকি মাছ ছিল। পুকুর সংলগ্ন মূল বাসায় রামদাশ পাহারা দেয়। আসামীরা কয়েকমাস পূর্বে ঘের কর্মচারীদের নিকট ২,০০,০০০ টাকা চাঁদা দাবী করায় থানায় মামলা (নং-১২, তারিখ ২০/০৪/২০২৫) করি। মামলাটি বিজ্ঞ আদালতে চলমান। আসামী জামিনে আসার পর বেপরোয়া হয়ে আমার এবং কর্মচারীদের উপর ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ঘেরকর্মচারী রামদাশ ঘটনার সময় প্রজেক্টটি পাহারা দিচ্ছিল। রাত্র ১.৩০ টার সময় এজাহার নামীয় আসামী সহ অজ্ঞাতনামা আসামীরা জিআই পাইপ, হাসুয়া দা, চাইনিজ কুড়াল, লোহার রড, টানাজাল ইত্যাদি নিয়ে প্রজেক্টে ঢুকে টানা জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। কর্মচারী রামদাশ টর্চ মেরে তাহাদের মধ্যে থেকে একজনকে চিনিতে পারে এবং মাছ ধরতে বাধা নিষেধ করায় তাকে এলোপাতাড়ী মারপিট করলে ফাটা থেতলানো জখম করে। হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারিতে গেলে মাথা সরাইয়া নেওয়ায় ডান চোখের উপরে কপালে লেগে কাটা জখম হয়। তাকে পিঠ মোড়া দিয়া বেধে কম্বল দিয়ে ঢেকে রাখে। আসামীরা টানা জাল দিয়ে দুইটি পুকুর হতে অনু: ১০০০ হাজার কেজি ভেটকি মাছ যাহার মূল্য ৫,০০,০০০ টাকা মেরে নেয়। একটি বাটন মোবাইল ফোন ও বাসায় থাকা মালামাল নিয়ে নেয়। কর্মচারী তাদের কথাবার্তা ও টর্চলাইটের আলোতে আসামী জহুরুল আকুঞ্জিকে চিনতে পারে। বৃহস্পতিবার ভোর ৫.৩০ টায় পাশের ঘের মালিক আনারুল ইসলাম বাসার মধ্যে গুংরানোর শব্দ শুনে তাকে বাধা অবস্থায় পেয়ে চিৎকার চেচামেচি করলে স্বাক্ষীরা দেখতে পায়। তাকে জখম অবস্থায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, একটি এজহার পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে