কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা পাটকেলঘাটায় পত্রদুতের ২৮ তম প্রতিষ্টাবার্ষিকী পালন

 পাটকেলঘাটায় বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা থেকে প্রকাশিত  দৈনিক পত্রদুতের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে  বৃহস্পতিবার বিকালে পাটকেলঘাটা নিউজ ক্লাবের আয়োজনে  নীলিমা ইকোপার্কের আ"লীগের কার্যলয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্রদুতের পাটকেলঘাটা থানা  প্রতিনিধি  মো. মুজিবর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আ"লীগের সভাপতি  শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যন ঘোষ সনৎ কুমার, উপজেলা আ"লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম টিটো। অনান্যদের বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়ন আ"লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যন মতিয়ার রহমান, সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস এম শহিদুল ইসলাম ,   সাবেক ছাত্র নেতা মাহাবুব হোসেন মিন্টু, সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ তরিকুল ইসলাম,  পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি জহরুল হক, সাংবদিক আরশাফ আলী, জার্নালিষ্ট এসোসিয়াসনের সভাপতি প্রভাষক  নাজমুল হক,  সাধারন সম্পাদক মাগফুর রহমান ঝন্টু, তালা উপজেলা বন ও পরিবেশ বিষয়ক কমিটির সভাপতি  আদিত্য মল্লিক, নিউজক্লাবের সাধারন সমাপাদক কালের চিত্রের পাটকেলঘাটা ব্যুরো প্রধান আবু হোসেন,  রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক দৃষ্টিপাতের  খান হামিদুল ইসলাম, সাংবাদিক  জাহাঙ্গীর আলম, পত্রদুতের খলিষখালী প্রতিনিধি শাহীন আলম   প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পত্রদূতের চিফরিপোটার আব্দুস সামাদ, মধু,  নিউজ ক্লাবের সভাপতি মহিদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ মাসুদ রানা,সদস্য শেখ হেলাল উদ্দিন,  আজিজুর রহমান রাজু , শাহিনুর রহমান, ভোরের কাগজের  কিশোর কুমার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দেশচিত্রের রিপন  হোসাইন, পত্রদূতের আল মামুন, মোজাফ্ফর রহমান, কালের চিত্রের শাহীন বিশ্বাস,  সাতঘরিয়ার প্রতিনিধি মনিরুজ্জামান, আমার সংবাদের  শাহীনুর রহমান, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বাবু  প্রমুখ  ।  সভায়  বক্তরা দৈনিক পত্রদুতের প্রতিষ্ঠতা শহীদ স.ম আলাউদ্দীনের  আত্মার মাগফেরাত কামনা করেন। সমগ্র আলোচনা সভাটি পরিচালনা করেন সাংবাদিক  মাহাফুজুর রহমান মধু । আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এ সময়  পাটকেলঘাটার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয়  আ"লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা শহীদ সম আলাউদ্দিনের স্মৃতিচারণ করে বলেন সাতক্ষীরার গণমানুষের পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে শ্রেষ্ঠত্বের দাবি রেখেছে। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে