কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং

শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী এলাকায় তীব্র জেয়ার-ভাটার প্রভাবে বনবিভাগ অফিস সংলগ্ন খোলপেটুয়া নদীর ভাঙ্গন দেখা দিয়েছে।  এর ফলে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ অফিস, বুড়িগোয়ালিনী ষ্টেশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। 

স্থানীয়দের উদ্বেগের প্রেক্ষিতে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ড জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও বস্তা ফেলে সংরক্ষণের কাজ শুরু করেছেন। 

শনিবার(১৪ মার্চ)  সকাল থেকে বনবিভাগ অফিস ও স্থানীয় প্রেসক্লাব সংলগ্ন খোলপেটুয়া নদীর পাড় ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বনবিভাগ বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক, সহকারী ষ্টেশন কর্মকর্তা ইরফান হোসেন,জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি বাবলু রহমান প্রমুখ।

এদিকে নীলডুমুর বাজার ব্যবসায়ীবৃন্দ, বনবিভাগের ফরেস্টারবৃন্দ বলেন আপাতত ভাঙ্গন রক্ষা করা গেলেও দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোন সময় বেড়ি বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হতে পারে। 

ব্যবসায়ী মহসীন গাজী, বনবিভাগের ষ্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন খোলপেটুয়া নদীর জোয়ারের প্রভাব দিনে দিনে বেড়ে চলেছে।  ভাঙ্গনরোধে বেড়ি বাঁধে দীর্ঘ স্থায়ী সমস্যা সমাধানে পর্যাপ্ত জিও ব্যাগ ডাম্পিং করা, ব্লক বসানো সহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এবং এ ব্যাপারে স্থানীয়রা সহ বনবিভাগ কর্মকর্তাবৃন্দ সংশ্লিস্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 

ছবি- শ্যামনগর খোলপেটুয়া নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম। 

 


Tag
আরও খবর






সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে