চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

সাতক্ষীরা বেসরকারি শিশু হাসপাতাল স্বচ্ছ নিয়োগে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি



সাতক্ষীরার বেসরকারি ডা. এম.আর. খান শিশু হাসপাতালে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ আরও তীব্র আকার ধারণ করেছে। নিয়োগ স্থগিত ও পুনঃপরীক্ষার ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত প্রার্থীদেরই চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতক্ষীরা জেলা প্রশাসকের অনুমোদন ও স্বাক্ষরের ভিত্তিতে চূড়ান্ত তালিকাভুক্ত প্রার্থীরা আগামী ১ এপ্রিল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। তবে এই নিয়োগকে সম্পূর্ণ অবৈধ ও প্রশ্নবিদ্ধ বলে দাবি করছেন বঞ্চিত প্রার্থীরা।

অভিযোগ রয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়াটি শুরু থেকেই সাজানো ছিল। লিখিত পরীক্ষা ছাড়াই মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয় এবং পরবর্তীতে স্থগিতের নাটক সাজিয়ে একই প্রার্থীদের পুনরায় বৈধতা দেওয়া হয়।

আরও গুরুতর অভিযোগ উঠেছে স্বজনপ্রীতি নিয়ে। সংশ্লিষ্টদের দাবি, নিয়োগপ্রাপ্তদের মধ্যে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির আত্মীয়স্বজন। যেমন—ডা. জয়ন্তর আত্মীয় হিসেবে পরিচিত ডা. তনিমা রহমান ও মোস্তাফিজুর রহমান, হাসপাতাল কমিটির সাধারণ সম্পাদক এম. জামান খানের ভাগিনা রাফিদ খান এবং সঞ্জীব বাবুসহ আরও কয়েকজন এই তালিকায় রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

একাধিক ভুক্তভোগীর অভিযোগ, এই নিয়োগে প্রার্থীপ্রতি ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। মোট ছয়জন প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়োগ বাণিজ্য চালানো হয়েছে বলে দাবি তাদের।

তারা আরও বলেন, নিয়োগ স্থগিতের ঘোষণা ছিল কেবলমাত্র জনরোষ সামাল দেওয়ার কৌশল। বাস্তবে নতুন করে প্রার্থী বাড়িয়ে দেখানো হলেও চূড়ান্ত তালিকায় আগের সেই নির্দিষ্ট ব্যক্তিদেরই রাখা হয়েছে।

এদিকে নিয়োগ বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু ব্যক্তির নাম ব্যবহার করে পুরো প্রক্রিয়াটি প্রভাবিত করা হয়েছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

বঞ্চিত প্রার্থীরা এই নিয়োগ বাতিল করে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, অন্যথায় এটি হবে একটি দৃষ্টান্তমূলক নিয়োগ বাণিজ্যের ঘটনা, যা ভবিষ্যতে আরও অনিয়মকে উৎসাহিত করবে।

সর্বমহলে এখন প্রশ্ন—নিয়োগ স্থগিতের পরও যদি একই প্রার্থীরা যোগদান করেন, তবে স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গাটি কোথায়?

Tag
আরও খবর



বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

৩ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে