শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

উদ্ধার করেও বাঁচানো গেল না ঘের ব্যবসায়ীকে



সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওলিউল ইসলাম (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাঃ মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত একটি বিলে শহীদ মোল্লার মৎস্য ঘেরে যাওয়ার সময় ভেড়ি বাঁধ পার হচ্ছিলেন ওলিউল ইসলাম। এ সময় সেখানে আগে থেকে বিছানো মোটরের একটি ছেঁড়া বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত পা দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওলিউল ইসলাম গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে গভীর শোক।

স্থানীয়রা অভিযোগ করেন, অসাবধানতাবশত বৈদ্যুতিক তার খোলা ও ছেঁড়া অবস্থায় ফেলে রাখার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর






বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

৪ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে