পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশাশুনিতে ৮০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ: জরিমানা ও ন্যায্যমূল্যে বিক্রি



​ আশাশুনিতে অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত তেল সাধারণ চালকদের মাঝে বিক্রি করা হয়েছে। 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নাকতাড়া কালিবাড়ি বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান ও তার স্ত্রী মারুফা খাতুনের মুদি দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. তাওহিদুল হাসানের নেতৃত্বে তল্লাশি চালিয়ে দোকানের পেছনে কৌশলে লুকিয়ে রাখা ৪টি ড্রাম ভর্তি ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। ততক্ষণে হাফিজুর রহমান সটকে পড়েন। বিজ্ঞ আদালত অনুমোদনহীন স্থানে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ করে অধিক মূল্যে বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অভিযুক্তদের ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত পেট্রোল তাৎক্ষণিকভাবে স্থানীয় মোটরসাইকেল চালকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। প্রতি ৫ লিটার ৬০০ টাকা দরে সাধারণ মানুষের হাতে তেল তুলে দেওয়া হয়। বিক্রয়কৃত সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান হয়।
​মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত হাফিজুর রহমান চোরাই পথে তেল সংগ্রহের কথা স্বীকার করেন। তিনি বলেন, "আমি প্রায় সাড়ে ৮০০ লিটার তেল কিনেছিলাম।" তবে তেলের উৎস সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
Tag
আরও খবর



বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

৩ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে