চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার(১এপ্রিল) সকালে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষার মান উন্নয়ন ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির। প্রধান অতিথি বক্তব্যে বলেন সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান চলবে। তিনি বক্তব্যে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি, অভিভাবক সমাবেশ করা, শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার না করা, শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন রাখা, বৃক্ষ রোপন করা, সঠিক নিয়মে আয়-ব্যয় করা, শ্রেণি কক্ষে একটি অধ্যায় শেষে সংক্ষিপ্ত পরিসরে মূল্যায়ন পরীক্ষা নেওয়া, কোচিং বাণিজ্য না করা, নোট গাইড ব্যবহার না করা, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট সচল রাখা, শিক্ষকদের মুভমেন্ট রেজিস্টার লেখা,মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা, নিয়মিত সমাবেশ করা সহ অন্যান্য বিষয় তুলে ধরেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোবিন্দ প্রসাদ দেবনাথ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওজায়েরুল ইসলাম, শ্যামনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হাফিজুল আল আসাদ, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, জাতীয় শিক্ষা সপ্তাহের স্কুল পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আব্দুল করিম, মাদ্রাসা পর্যায়ের মাওলানা রফিকুল ইসলাম, শিক্ষার্থী আনিকা তাবাসুম, আরিয়া বিনতে আজাহার প্রমুখ।

মতবিনিময় শেষে প্রধান অতিথি জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে সম্মাননা পুরস্কার প্রদান করেন। 


Tag
আরও খবর



বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

৩ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে