শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা

কলারোয়ায় অবৈধ মাটি কাটায় তাণ্ডব, প্রতিবাদ করলেই হুমকি, আতঙ্কে মানুষ


সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এতে করে স্থানীয় পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে এবং জনসাধারণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১১ নম্বর দেয়াড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সলিমপুর উত্তর খানপাড়া এলাকার বাসিন্দা মোঃ বাশার খান দীর্ঘদিন ধরে কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই মাটি উত্তোলন করে আসছেন। তিনি প্রতিদিন ট্রাক ও ড্রাম ট্রাক ব্যবহার করে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এতে করে এলাকার কৃষিজমি ধ্বংস হচ্ছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে জমি ধসে পড়া ও জলাবদ্ধতার আশঙ্কা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্বে থাকায় তার প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছেন। কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। প্রতিবাদ করলে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর দাবি, প্রশাসনের নীরবতার সুযোগে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Tag
আরও খবর



বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

৩ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে