চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুকে অপসারন ও শাস্তির দাবীতে মানববন্ধন


 ঃ আশাশুনি উপজেলার খাজরা ইউপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুকে দুর্নীতি ও ঈদ উল ফিতরের সরকারী বরাদ্দের চাউল ও কম্বল আত্মসাতের অভিযোগে তাকে অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৮.৩০ টায় কাসন্ডা বাজার ব্রীজের উপর খাজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনের আয়োজন করে। 
শত শত নারী পুরুষ ও ভুক্তভোগি সাধারণ জনগণের অংশ গ্রহনে দীর্ঘ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ আঃ রশিদ, ইউপি রামপদ সানা, ৬নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী লুৎফর রহমান, ছাদেক হোসেন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, নুরুজ্জামান, মহিউদ্দীন গাজী, মজনু সরদার, এবাদুল গাজী, স্থানীয় পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী প্রীতিশ রায়, শেখ সোহরাব হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফরিদা রহমান প্রমুখ। বক্তাগণ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন দুর্নীতিবাজ, সরকারি অর্থ ও মালামাল আত্মসাৎকারী, জুয়াখোর। তিনি একই পরিবারের বউ-মেয়ে-জামাইকে কার্ড দিয়েছে, জেলে নয় এমন ব্যক্তিকে জেলে কার্ড, গরীবদের কম্বল না দিয়ে বিল্ডিং বাড়ীর ব্যক্তিকে কম্বল দিয়েছে, চাহিদা মত টাকা না দিলে বয়স্কভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড না দেয়া, ঈদের বরাদ্দ চাউল ১০ কেজির পরিবর্তে ৫ কেজি বিতরণ, নিজের ব্যক্তিগত অফিসে ৭ বস্তা চাউল ও কম্বল আত্মসাতের জন্য লুকিয়ে রাখা, এলাকাবাসী ৭ বস্তা আটকের পর সুযোগ বুঝে ৩ বস্তা সরিয়ে নিয়ে ৪ বস্তা ও কম্বল ইউনিয়ন পরিষদে নিয়া রাখা হয়। ২ লক্ষ ৮৪ হাজার টাকা বরাদ্দকৃত রাস্তার কাজে অর্ধেক ব্যয় করে বাকী টাকা আত্মসাৎ, দলীয় লোকদের সরকারি সহায়তা দেয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিলা মেম্বার রওশনারা ও তার স্বামী আমিনের দুর্নীতির স্বর্গরাজ্য সৃষ্টি, মাসিক মিটিং না করা, মেম্বারদের ভাতার টাকা ঠিকমত না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ উত্থাপন করে বক্তাগণ এর সুষ্ঠু তদন্ত দাবী করেন। সাথে সাথে গরীবের চাউল ও কম্বল আত্মসাৎকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুকে অবিলম্বে অপসারন, দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রশাসক নিয়োগের জোর দাবী জানিয়ে বক্তাগণ মাননীয় এমপি ও জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে একই দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়। 
Tag
আরও খবর



বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

৩ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে