লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

দলবদলে প্রভাব বিস্তার, থামছে না অপরাধ, অভিযোগ কেন্দ্রে গাজী শাহ আলম




সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে সশস্ত্র চক্রের দৌরাত্ম্যে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। গাজী শাহ আলমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্রুপের বিরুদ্ধে ছিনতাই, লুটপাট, চাঁদাবাজি ও জমি দখলের একাধিক অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এসব অপরাধ সংঘটিত হলেও রাজনৈতিক প্রভাবের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে পরানপুর বাজারের ব্যবসায়ী মো. কওছার আলী গাজী তার ‘বিসমিল্লাহ গার্মেন্টস’-এর জন্য মালামাল কিনতে কালিগঞ্জ যাওয়ার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন। অভিযোগ রয়েছে, শাহ আলমের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তাকে পথরোধ করে ‘ফিল্মি স্টাইলে’ ঘিরে ফেলে। এ সময় তাকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগী জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও তিনি কোনো প্রতিকার পাননি; বরং তৎকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।

এরপর ২০২৪ সালের ৫ আগস্ট রাতে পরানপুর বাজারে আরও বড় ধরনের লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, রাত ৮টা থেকে ৯টার মধ্যে ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল বাজারের তিনটি দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায়। এতে প্রায় এক কোটি টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কওছার আলী গাজী জানান, তার দোকান থেকেই প্রায় ৩৫-৪০ লাখ টাকার মালামাল এবং নগদ অর্থ লুট করা হয়েছে। একই ঘটনায় ব্যবসায়ী নিমাই রপ্তান ও পরেশ গাইনের দোকান থেকেও বিপুল পরিমাণ মালামাল ও নগদ অর্থ নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, ঘটনার পর সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। বরং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাদের ভয়ভীতি দেখানো এবং মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে আরও জানা যায়, শাহ আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তিনি সাবেক এমপি জগলুল হায়দারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। যদিও একটি সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, তবুও তার নেতৃত্বে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, শাহ আলমের নেতৃত্বে একটি সশস্ত্র সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা শুধু লুটপাট বা চাঁদাবাজিই নয়, সীমান্তবর্তী নদীপথ ব্যবহার করে মাদক ও অস্ত্র চোরাচালানের সঙ্গেও জড়িত। কিছু সুবিধাবাদী স্থানীয় নেতার সহায়তায় এই সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠেছে বলেও দাবি তাদের।

এদিকে এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে গাজী শাহ আলম ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাহ আলম।

Tag
আরও খবর



বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

৩ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে