শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

কালিগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ হাতেনাতে আটক আতিকুর




সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ আতিকুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে পরিচালিত এ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামাল উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার দমদম এলাকার বালুর গুদামের পাশের পানি উন্নয়ন বোর্ডের ভেড়ি বাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আতিকুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আতিকুর রহমান উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর ছেলে বলে জানা গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত।

এ ঘটনায় কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাদী হয়ে রবিবার (৫ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৬।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, সীমান্তবর্তী হওয়ায় এ অঞ্চলে মাদক চোরাচালানের প্রবণতা দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক সময়ে পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক ব্যবসায়ীরা চাপে রয়েছে বলে তারা জানান।

Tag
আরও খবর






বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

৪ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে