কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

গোপন বৈদ্যুতিক সংযোগে প্রাণ গেল সুবোধের


সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ইঁদুর দমনে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক সুবোধ মন্ডল (৬০) ওই গ্রামের বাসিন্দা এবং ধীরেন্দ্র মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় অনেক কৃষক ক্ষেতের চারপাশে চিকন জিআই তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করেন। এর মাধ্যমে ইঁদুর দমনের চেষ্টা করা হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয়।

ঘটনার দিন সন্ধ্যায় সুবোধ মন্ডল তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে নিজেদের ধানক্ষেত পরিদর্শনে যান। ক্ষেত ঘুরে দেখার পর বাড়ি ফেরার সময় তার ছোট ভাই কিছুটা এগিয়ে যান। কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পর পেছনে তাকিয়ে বড় ভাইকে দেখতে না পেয়ে তিনি আবার ক্ষেতের দিকে ফিরে আসেন।

পরে গিয়ে তিনি দেখতে পান, সুবোধ মন্ডল বিদ্যুতায়িত হয়ে মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ইঁদুর নিধনের জন্য ধানক্ষেতে এভাবে বৈদ্যুতিক সংযোগ দেওয়া অত্যন্ত বিপজ্জনক হলেও অনেকেই গোপনে এ পদ্ধতি ব্যবহার করে থাকেন। ফলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।

এ বিষয়ে সচেতন মহল বলছে, কৃষকদের বিকল্প নিরাপদ পদ্ধতিতে ইঁদুর দমন করতে উদ্বুদ্ধ করা এবং এ ধরনের অবৈধ বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি জরুরি। তা না হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

Tag
আরও খবর






সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে