শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

দেবীশহরে দুই ব্যক্তির বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ



সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের দেবীশহর এলাকায় সরকারি রাস্তার ধারের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দেবীশহর গ্রামের মৃত শোহর আলী সরদারের ছেলে আব্দুল মাজেদ বিষয়টি উল্লেখ করে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে দেবীশহর এলাকায় সরকারি আইডিভুক্ত রাস্তা (নম্বর-৫১১৮) সংলগ্ন জমিতে থাকা মেহগুনি গাছগুলো কোনো ধরনের সরকারি অনুমোদন বা টেন্ডার ছাড়াই বিক্রি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, মৃত মানিক মোড়লের পুকুরের পাশে রাস্তার সরকারি জমিতে থাকা মোট ১৮টি মেহগুনি গাছের মধ্যে অন্তত ৩টি গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে। এ কাজে দেবীশহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদিকুল আমিন এবং একই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী মোছাঃ ফরিদা ইয়াসমিন (লিলি) জড়িত বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের মতে, এভাবে সরকারি গাছ কাটার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি রাস্তার সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং গাছের শিকড় তুলে ফেলার কারণে রাস্তার স্থায়িত্বও হুমকির মুখে পড়েছে। বিশেষ করে পাশের পুকুরের কারণে রাস্তা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা বলেন, অভিযোগটি তিনি পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

Tag
আরও খবর






বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

৪ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে