কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ব্রহ্মরাজপুরে শিশুকে নির্মম নির্যাতন




সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালেরডাঙ্গা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক শিশুকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

নির্যাতনের শিকার শিশুটির নাম কাকলী খাতুন নুসরাত (৭)। সে স্থানীয় হামজার আলীর মেয়ে। প্রায় পাঁচ বছর আগে মাকে হারানো এই শিশু বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার দিন দুপুরে শিশু নুসরাত বাড়ির পাশে খেলছিল। এসময় প্রতিবেশী রেজোয়ান গাজীর শিশু কন্যা খেলার ছলে নুসরাতের চুল কেটে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে নুসরাত ওই শিশুটিকে তাড়া করে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে অভিযুক্ত জান্নাতুল খাতুন রানী (২৮) ও তার শাশুড়ি তাসলিমা খাতুন (৫৫) নুসরাতকে ধরে নির্মমভাবে মারধর করে। অভিযোগ রয়েছে, তারা শিশুটিকে মাটিতে আছড়ে ফেলে এবং বুকের উপর দাঁড়িয়ে নির্যাতন চালায়।

শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং সে পর্যবেক্ষণে রয়েছে।

নুসরাতের পিতা হামজার আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তার মা-হারা অসহায় শিশুটিকে একা পেয়ে এভাবে নির্যাতন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সদর থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির জোর দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর



বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ

২ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে